শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সেলিনা চৌধুরীর আজ জন্মদিন

  |   সোমবার, ৩১ মে ২০২১   |   প্রিন্ট   |   ৬১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশের তরুণ নারী উদ্যোক্তা সেলিনা চৌধুরীর আজ জন্মদিন। তিনি লাইলাক কমিউনিকেশন্সের চেয়ারপার্সন হিসেবে দেশে কমিউনিকেশন্স সেক্টরের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। প্রতিটি ক্ষেত্রে সেলিনা চৌধুরী অত্যন্ত সফল একজন মানুষ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি লেখা-লেখির প্রতি যেমন আগ্রহী ছিলেন তেমনি এখনো আছেন। তার লেখা বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশ হচ্ছে। সমাজের বাস্তব বিষয়কে কেন্দ্র করে গল্প, কবিতা, ফিচার, কলামসহ সাহিত্যের প্রতিটি শাখায় তিনি বিচরন করছেন।

সেলিনা চৌধুরী সামাজিক কার্যক্রমেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি সিলেট ম্যাট্স ও সিলেট ওয়েলফেয়ারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্প্রতি তিনি চ্যানেল ঢাকা ট্রাফিক এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মানুষের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন সেলিনা চৌধুরী।

মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও তার সুপরিচিতি রয়েছে। তিনি সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এবং ভারত বাংলাদেশের প্রিয় শিল্পসাহিত্যের কাজগ ‘পরাগ’ এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সেলিনা চৌধুরী দেশ-বিদেশ থেকে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।
দেশ সেরা ব্যবসায়িক ব্যক্তিত্ব আজম জে চৌধুরীর ছোট বোন সেলিনা চৌধুরী মানুষের কল্যানে কাজ করে যেতে চান।

তরুণদের মাঝে সেলিনা চৌধুরী খুব প্রিয় ব্যক্তিত্ব। কারণ তিনি তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করছেন। সেলিনা চৌধুরী মনে করেন দেশের তরুণরা যদি কিছু করতে পারে তাহলে দেশ আরো উন্নত হবে।

সেলিনা চৌধুরী অত্যন্ত মানবিক একজন মানুষ। অসহায় মানুষের পাশে তিনি সবসময় থাকেন। মানুষকে যত রকম সাহায্য-সহযোগিতা করেন, কোনো কিছুই প্রকাশ করেন না। সবই নীরবে নিভৃতে করেন।
আজকে জন্মদিন উপলক্ষে দৈনিক আজকের সংলাপ পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনগুলো হোক আরো সুন্দর ও মসৃণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office