শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ থেকে ২.৫০ কোটি টাকার ক্ষতি

  |   সোমবার, ১৭ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা যাচ্ছে।প্রায় দুই ঘন্টা কুলাউড়া, বড়লেখা এবং রাজনগরের ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের যৌথ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার ( ১৬ মে) রাত ৮ টার দিকে উপজেলার চৌমুহনীর এম এ মোমিত আসুক চত্বরের পাশে করিম মিষ্টির বক্স তৈরীর দোকান থেকে এ অগ্নিকান্ড ঘটে।পরে তা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী গ্যাস সিলিন্ডারের গোদাম এবং পেট্রোলিয়াম জাতীয় দোকানে ।সেখান থেকে আগুন ছাড়িদিকে ছড়িয়ে পড়ে।

এতে টানা প্রায় ২.৩০ মিনিট ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীদের ধারনা মতে, সিগারেটের অংশ থেকে আগুন করিম মিষ্টির বক্স তৈরীর দোকানে লেগে যায়,মুহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী আর এন পেট্রোলিয়াম দোকান ও শরীফ গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

প্রথমে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি টিম আসলে তারা ঘন্টাখানেক কাজ করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে বড়লেখা ফায়ার সার্ভিসের আরেকটি টিম আসে।এরপর রাজনগরের ফায়ার সার্ভিসের টিম এসে তাদের সহযোগিতা করে।

আগুনে শরীফ গ্যাস সিলিন্ডারের দোকান,আর এন পেট্রোলের দোকান ও করিম মিষ্টির বক্স তৈরীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়,পাশ্ববর্তী ৫ তলা নুর জলিল বিল্ডিং এর বেশির ভাগ অংশ ও পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে মসজিদের মাইক থেকে বিল্ডিং এর সবাইকে বের হওয়ার আহবান জানানো হয়।

এতে করে কোন মানুষের ক্ষতি হয়নি।আগুনে বিল্ডিং সহ প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর,ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন,জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী,বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার সহ প্রশাসনের মানুষ।

ফায়ার সার্ভিস মৌলভীবাজারের উপ পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন,আগুনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে আগুন লেগেছে এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office