শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি বাংলাদেশ জাসদ

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৪ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাসদের মানববন্ধন সংগৃহীত

মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে লুটপাট ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

স্বাস্থ্য খাতে নাজেহাল অবস্থার অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সচিব লোকমান হোসেন মিয়ার অপসারণ দাবি করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল— বাংলাদেশ জাসদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানায় সংগঠনটি।

জাসদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও ঢাকা মহানগর পূর্ব শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা শরিফ নুরুল আম্বিয়া।

শরিফ নুরুল আম্বিয়া বলেন, স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হচ্ছে, তার সঠিক তদন্ত করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিবের অপসারণ করতে হবে। সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা দ্রুত প্রত্যাহার করে নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, করিম সিদ্দিক, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল কাদের, জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office