শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সংসদে নাসিরকে ‘ভালো লোক’ বললেন মুজিবুল হক চুন্নু

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় অভিযুক্ত এবং গ্রেফতার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদের পক্ষে সাফাই গাইলেন দলের আরেক সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নাসির উদ্দিনকে ‘ভালো লোক’ বলে আখ্যা দেন তিনি।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে গতকাল সোমবার সংসদে বিএনপির হারুনুর রশীদ পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার দাবি তোলেন। এর জবাব দিতে গিয়ে মঙ্গলবার চুন্নু বলেন, ‘গতকাল সংসদে একজন মাননীয় সদস্য নায়িকা পরীমনির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেফতার হয়েছেন। আমি তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। সেই লোকটি জাতীয় পার্টি করেন। তিনি ভালো লোক। মিডিয়াকে অনুরোধ করবো, মিডিয়ার কারণে অনেক সময় ভালো লোক…আমি স্বরাষ্ট্রমন্ত্রী…।’

এ পর্যায়ে চুন্নুর জন্য নির্ধারিত সময় শেষ হওয়ায় তার মাইক বন্ধ হয়ে যায়।

সংসদে এর আগে মুজিবুল হক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খাপছাড়া’ কবিতা আবৃত্তি করে বলেন, ‘অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনেক বড়। বাসায় বসে পড়েছি। আগামাথা পাইনি।’

বিদেশে টাকা পাচারকারীদের নাম সংসদে চাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর উদ্দেশে চুন্নু বলেন, ‘নাম আপনি বের করুন। আমরা কী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, যে নাম বের করবো? এত ফিরিস্ত দিলেন। আপনার গোয়েন্দা আছে আরও কত সংস্থা আছে। আপনি বের করুন। মিডিয়ায় দেখেছি এই সংসদের একজন এমপির স্ত্রী কানাডায় বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন।’

তিনি বলেন, ‘বিএনপির হারুন সাহেব বলেছেন দুদক কেন আমাদের সম্পদের খোঁজ নিচ্ছে না। এলাকায় গেলে লোকে বলে পাঁচ লাখ টাকা দেন। যদি বলি, এত টাকা কোথায় পাব? বলে, এমপি-মন্ত্রীদের টাকার অভাব আছে নাকি? আমাদের সম্পদের খোঁজ নিন। সাথে সামরিক-বেসামরিক আমলা-ব্যবসায়ীদের সম্পদের হিসাব নিন। আমরাও দেব। নির্বাচনের সময় আমলানামায় যে হিসাব দিয়েছিলাম তার থেকে যদি বেশি পাওয়া যায় আমি ফেরত দেব। নিয়ে যাক। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি আমাদের সম্পদের হিসাব নেয়া হোক। সরকার আদেশ দিক। সম্পদের হিসাব দেয়া হোক।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office