শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শ্রীমঙ্গলে শুধু নিয়ম রক্ষা করে রথযাত্রা উৎসব সম্পন্ন

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   সোমবার, ১২ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুধু নিয়ম রক্ষা করে শ্রীশ্রী জগন্নাথ জিউর রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। প্রতিবছর শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগনাথ জিউর আখড়া থেকে হাজার হাজার মানুষ রথ নিয়ে বেড় হতেন শহরে। বসতো বিশাল মেলা। কিন্তু এ বছর করোনার কারনে এই উৎসব অনুষ্ঠান স্থগিত করা হয়। শ্রীমঙ্গল হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অজয় দেব জানান, সকাল পোনে ৯টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগনাথ জিউর আখড়া প্রাঙ্গনেই সামাজিক দূরত্ব বজায় রেখে রথে তুলা হয় জগন্নাথ, বলরাম ও শুভদ্রাকে। পরে সেখানে থেকেই কয়েক হাত টান দিয়ে আবার পিছনের নিয়ে রথ টানার নিয়ম রক্ষা করে এর সমাপ্ত করা হয়। এর আগে মন্দিরের ভিতরে ধর্মীয় বিধিনুশারে করা হয় ‍পুর্জাচনা।
এদিকে রথযাত্রা উৎসবে যোগ দিতে না পেরে অনেকেরই মন খারাপ, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া সমনে গেইটে এসে প্রণাম করে গেইট থেকে বিদায় নিয়েছেন। আবার অনেকেই করোনার দূর্যোগ থেকে বিশ্ব যেন মুক্তি পায় তাই বাড়িতে বাড়িতে আয়োজন করেন শ্রীশ্রী জগন্নাথ জিউর পূর্জাচনা।
এ ছাড়াও শ্রীমঙ্গল উপজেলার আরো বিভিন্ন মন্দিরে রথযাত্রা উৎসব অনুরুপভাবে নিয়ম রক্ষা করে পালন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office