শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টিকা নিয়ে জনগণকে ধাপ্পাবাজি না দেওয়ার অনুরোধ: জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে সরকারকে টিকা নিয়ে অনুগ্রহ করে জনগণকে ধাপ্পাবাজি দেবেন না বলে অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, প্রতিদিন আপনারা বক্তৃতা দিতে থাকেন কোনো সপ্তাহে এক কোটি, কোনো সপ্তাহে ৭ কোটি টিকা দেবেন। এ বিষয়ে জণগণের আওয়াজ তোলা দরকার। এই ধাপ্পাবাজি আর কতদিন?

শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকা নিয়ে অনুগ্রহ করে জনগণকে ধাপ্পাবাজি দেবেন না। এই যে ৩২ লাখ টিকা ৬ দিনে দেবেন তার মানেটা কী? অর্থাৎ একটি ইউনিয়নে ৬৪০ জন পাবে। একটি ইউনিয়নে জনসংখ্যা ৪০ থেকে ৫০ হাজার। যখন প্রতিদিন একটি ইউনিয়নে ১০০ জনকে টিকা দেবেন বাকিদের কী হবে? আপনারা নিজেরাই বলেছেন, দেশে ২৬ কোটি টিকা দরকার। সে জায়গায় প্রতিদিন আপনারা বক্তৃতা দিতে থাকেন কোনো সপ্তাহে এক কোটি, কোনো সপ্তাহে ৭ কোটি। এটা না করে অন্তত কিছু তথ্য দেন। সম্প্রতি বলেছেন সাড়ে ৭ কোটি টিকা চীন থেকে কিনবেন। এজন্য দেড় কোটি টিকা কিনতে অগ্রিম টাকা দিয়েছেন কত করে দিয়েছেন সেটা কী জানার আমাদের অধিকার নেই?

তিনি বলেন, মস্কো থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে প্রস্তাব দিয়েছিল স্পুটনিক ভি টিকা সাড়ে ৭ ডলার করে দেবে। এখন যতটুকু জানি চীনেরটা কিনছি আমরা ১০ ডলার করে। আজকে তিন মাস হয়েছে সরকার সিদ্ধান্ত দিতে পারেনি। কম টাকায় বা দাম কম হলে কেন তাদের মন খারাপ হয়। কারণ এখানে লেনদেন কম হবে। এজন্য প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনি তাদের সঙ্গে বসেন তাহলে দর আরও কমে যাবে। হয় ৭ ডলারেও যেতে পারে। তবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সপ্তাহে মাত্র ৩২ লাখ বাকিদের কী হবে? এখনও আমরা স্কুল, কলেজ, দোকানপাট খুলছি না। এজন্য আমাদের তিনটা জিনিস মানতে হবে, এক নিজের মঙ্গলের জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। দ্রুত টিকা পাওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং সব জণগণ, ছাত্র, শ্রমিক, গর্ভবতীকে টিকার আওতায় আনতে হলে আমাদের কোটি কোটি টিকা কিনতে হবে। সেটা আগামী বছর না এখন থেকে সরকারকে বলতে হবে প্রতি সপ্তাহে কোনো দেশে কতো করে টিকা পাঠাবে, তার থেকেও বড় কথা নিজেদের টিকা বানাতে হবে। নিজেদের স্বাবলম্বী হতে হবে অন্যের দয়ার ওপর বেঁচে থাকা যাবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office