শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে ভানুলাল রায়ের নির্বাচনী এলাকা শ্রীমঙ্গলে জাহাঙ্গীর কবির নানক

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি:   |   বুধবার, ০৬ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ২৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ- নির্বাচনে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ- নির্বাচনে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী ক্ষুদে বার্তা দিয়ে ভানুলাল রায়ের নির্বাচনী এলাকায় তাকে আসতে বলেন। সে বার্তা পেয়েই তিনি এখানে এসে নেতাকর্মী ও ভোটারদের সাথে কথা বলেছেন। যোগ দিয়েছেন এই জনসভায়। এ সময় তিনি শ্রীমঙ্গল উপজেলাবাসীসহ চা শ্রমিক ভাইবোনদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌছেদেন এবং সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
সভায় তিনি আরো বলেন, যারা দলের বিরুদ্ধে প্রার্থী হয় তারা আর দলে ফিরে আসতে পারবে না। তাদের জন্য চিরতরে আওয়ামীলীগের দরজা বন্ধ হয়ে যায়। আওয়ামীলীগ করবেন শেখ হাসিনার সিন্ধান্ত মানবেন না তিনি আওয়ামীলীগের কেউ হতে পারেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুলছেড়া বিশ্লেষন করে নৌকা প্রতীক দিয়ে থাকেন । শ্রীমঙ্গলে ভানু লাল রায়কে এ প্রতীক দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে এবং বিজয় নিশ্চিত করলেই প্রধানমন্ত্রীর চাওয়াকে মুল্যায়ন করা হবে।

img
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় শ্রীমঙ্গল ষ্টেশন রোডস্থ ঐতিহ্যবাহী জনসভাস্থল পেট্টলপাম্প চত্ত্বরে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে আয়োজিত বিশাল জনসভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা এডভোকেট রাধাপদ দেব সজলসহ জেলা ও উপজেলার অনান্য নেতৃবৃন্দর।
এ সময় আরো বক্তব্যদেন নৌকা মার্কার প্রার্থী ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সিনিয়র সহ সভাপতি ইউছুপ আলী, সহ সভাপতি ডা: হরিপদ রায়,সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সালিক আহমেদ, আবু শহীদ আব্দুল্লাহ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান আজাদ ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক এ এস এম জাকির হোসেন প্রমূখ।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ভানুলাল রায়ের সমর্থনে আায়োজিত এ জনসভাটি পেট্টলপাম্প চত্তর ভরে ষ্টেশন রোড ও ভানুগাছ রোডও ছাড়িয়ে যায়। জনসভায় প্রায় ১৫ থেকে ২০ হাজার লোক সমাগম হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office