শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুসা বিন শমসের ফাইল ছবি

এক প্রতারক গ্রেপ্তার হওয়ার জেরে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের।

মুসা বিন শমসের স্ত্রী, ছেলেসহ আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবির উপকমিশনার মশিউর রহমান জানিয়েছেন।

ভুয়া অতিরিক্ত সচিব আবদুল কাদেরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছিলেন। গতকাল সোমবার তাঁকে ডাকা হলেও তিনি এক দিন সময় নেন।

গত বৃহস্পতিবার রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণা করে আসা আবদুল কাদেরসহ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তিদের মধ্যে আবদুল কাদেরের প্রতিষ্ঠান সততা প্রপার্টিজের চেয়ারম্যান ও তাঁর দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরীও রয়েছেন।

ডিবি জানায়, এসএসসি পাস না করেই অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণা করে ঢাকায় একাধিক ফ্ল্যাটের মালিক হয়েছেন আবদুল কাদের। ঢাকার বাইরে গাজীপুরে ৯ তলা বাড়ি ও ৮ বিঘা জমির ওপর বাগানবাড়ি রয়েছে তাঁর। এ ছাড়া আবদুল কাদেরের পাঁচটি ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা থাকারও তথ্য পেয়েছে ডিবি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দেড় যুগ ধরে প্রতারণা করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আবদুল কাদের।

গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্যমতে, আবদুল কাদের ‘আইন উপদেষ্টা’ আলোচিত মুসা বিন শমসের। কেন দশম শ্রেণি পাস কাদেরকে এ পদে নিয়োগ দিয়েছিলেন এবং তাঁর সঙ্গে অন্য কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছিলেন ডিবি কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office