শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মানুষ আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে টিকা নিচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের টিকা নেওয়ার ব্যাপারে অনেকের মধ্যেই অনেক দ্বিধা-দ্বন্দ্ব ছিল। তবে সাহসী ভূমিকা রেখেছেন আমাদের কুমুদিনি হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা। তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। সবাই এখন খুব উৎসাহ ও আগ্রহের মধ্য দিয়ে টিকা নিতে আসছে। করোনার ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) কুমুদিনি ট্রাস্টের কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

কয়েকযুগ ধরে বাংলাদেশের চিকিৎসা সেবায় বিশেষ করে আর্তমানবতার সেবায় অবদান রাখায় কুমুদিনি ট্রাস্টকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সফল উল্লেখ করে শেখ হাসিনা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন। সবাইকে করোনার টিকা গ্রহণ করে দেশকে করোনামুক্ত করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office