শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় কুপিয়ে হত্যার পর স্ত্রীর ভাইকে ফোন করে পালালেন স্বামী

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

 প্রতীকী ছবি

কুপিয়ে হত্যা করার কথা মুঠোফোনে স্ত্রীর ভাইকে জানিয়ে পালিয়ে গেছেন স্বামী। আজ মঙ্গলবার ভোরে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন হামিদা খাতুন (৩৫)। তাঁর অভিযুক্ত স্বামীর নাম তেজেম মোল্লা (৪৫)। তিনি একই সঙ্গে হামিদার চাচাতো ভাই।

নিহত গৃহবধূর স্বজনেরা জানিয়েছেন, প্রায় ১৮ বছর আগে তেজেম মোল্লা তাঁর চাচাতো বোন হামিদা খাতুনকে বিয়ে করেন। ভালোই চলছিল তাঁদের সংসার। পারিবারিক জীবনে তাঁরা দুই সন্তানের জনক-জননী। এরই মধ্যে হঠাৎ তেজেম মোল্লা অন্য এক নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে হামিদা খাতুন প্রতিবাদ করেন। এ নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। এর জেরেই গতকাল সোমবার রাতে তাঁরা আবার বিবাদে জড়িয়ে পড়েন। আজ ভোরে ঝগড়ার একপর্যায়ে তেজেম মোল্লা তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি বিষয়টি স্ত্রীর বড় ভাই হামিদুল ইসলামকে মুঠোফোনে জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।

হামিদুল ইসলাম বলেন, তেজেম মোল্লা তাঁর বোনকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেছেন। এরপর মৃত্যু নিশ্চিত করে আবার নিজেই ফোন করে বিষয়টি তাঁকে জানিয়েছেন। ফোন পেয়ে তাঁরা দ্রুত তেজেম মোল্লার বাড়িতে ছুটে গিয়ে বোনের রক্তাক্ত লাশ পান। তিনি আরও বলেন, ‘আমার বোনকে বিনা অপরাধে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। তাঁকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত নারীর ভাই হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলাটি করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office