শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কম্বল বিতরণ অনুষ্ঠানে নিজের জন্য দোয়া চাইলেন ডা. মুরাদ হাসান

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তার এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

শনিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘আমার মত ক্ষুদ্র মানুষকে আপনারা ভোট দিয়ে সরিষাবাড়ীর এই আসনে নির্বাচিত করে এলাকার গরীব মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন।
আমি আজন্মের কৃতজ্ঞতা জানাই সরিষাবাড়ীবাসীকে। আমাদের এই সামান্য পরিসর আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ। আমাদের কম্বল বিতরণের আয়োজন এখানেই শেষ নয়, এটা অব্যাহত থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আপনাদের সেবা করতে পারি। সরিষাবাড়ীবাসীর সেবা করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারি কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সাবেক ভিপি খোরশেদ আলম, পোগলদিঘা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন, অধ্যক্ষ মোহছেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office