শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে ছিল গৃহকর্মী কুলসুম

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি

রান্নাঘরের মেঝেতে গলাকাটা অবস্থায় পড়ে ছিল গৃহকর্মী কুলসুম আক্তার (১৬)। তখনো রক্ত ঝরছিল ক্ষতস্থান থেকে। গৃহকর্ত্রী তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কুলসুম এখন সেখানেই চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়া পল্টনে এ ঘটনা ঘটে।

চিকিৎসকেরা বলেছেন, কুলসুমের শ্বাসনালি কেটে গেছে। তার অবস্থা গুরুতর।
কুলসুম ৭২ নম্বর নয়া পল্টনে ফারুক টাওয়ারে ১৫ তলার বাসিন্দা আমিনুল হকের বাসায় গৃহকর্মীর কাজ করত। আজ সকালে গৃহকর্ত্রী ফেরদৌসী আক্তার রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের কাছে ফেরদৌসী আক্তার দাবি করেন, রাতে কুলসুমসহ বাসার সবাই ঘুমিয়েছিলেন। আজ সকালে তাঁর স্বামী আমিনুল বাইরে যাওয়ার সময় কুলসুম তাঁকে নাশতা বানিয়ে দেয়। এরপর আবার যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে নয়টার দিকে বড় ছেলের স্ত্রী আকলিমা আক্তার রান্নাঘরে গিয়ে দেখেন, গলাকাটা অবস্থায় কুলসুম মেঝেতে পড়ে আছে। পরে সবাইকে ডাকলে তাঁরা কুলসুমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় বাড়ির মূল দরজা খোলা ছিল। কীভাবে কী হয়েছে, তা কেউ বলতে পারছেন না। দুই বছরের বেশি সময় ধরে কুলসুম তাঁদের বাসায় গৃহকর্মী হিসেবে আছে বলে জানালেন গৃহকর্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘কুলসুমের শ্বাসনালি কেটে গেছে। আমরা সেলাই করে দিয়েছি। শ্বাস নেওয়ার জন্য গলায় একটি কৃত্রিম নল লাগানো হয়েছে। তার অবস্থা গুরুতর।’

জানতে চাইলে আজ বিকেলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক  বলেন, কুলসুম কথা বলতে পারছে না। সে সুস্থ হলে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে, কীভাবে তার গলা কেটে গেছে। ঘটনাস্থল থেকে একটি ব্লেড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ওই বাসার কাউকেই সন্দেহ করা হচ্ছে না। লক্ষ্মীপুরের রায়পুরে কুলসুমের বাড়িতে তার স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office