শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইশরাকের সামনে বিএনপির দুই গ্রুপের চেয়ার ছোড়াছু‌ড়ি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

 

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশাল জিলা স্কুল মা‌ঠে বিএনপির বিক্ষোভ সমাবেশে চলাকালে দুই গ্রু‌পের ম‌ধ্যে চেয়ার ছোড়াছু‌ড়ির ঘটনা ঘ‌টে‌ছে। বৃহস্পতিবার সমা‌বে‌শে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য চলাকালে এ ঘটনা ঘ‌টে।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি গ্রুপ ও সাধারণ সম্পাদক হুমায়ন গ্রুপের নেতাকর্মীরা চেয়ারে বসা নিয়ে এই হট্টগোল করেন বলে জানা গেছে।

সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে পড়‌লে নেতাকর্মীরা দৌ‌ড়ে সমা‌বেশস্থল ত্যাগ ক‌রেন। ত‌বে মঞ্চ থেকে ইশরাক হোসেনসহ দলীয় নেতারা বারবার তা‌দের শান্ত হ‌ওয়ার আহ্বান জানান। এর কিছুক্ষণ প‌র পরিস্থিতি স্বাভাবিক হ‌লে সমাবেশস্থল ত্যাগ করা নেতাকর্মীরা ফি‌রে আসেন। প‌রে স্বাভা‌বিকভাবে বক্তারা তাদের বক্তব্য শেষ ক‌রেন।

এর আগে সমাবেশে অংশ নিতে যাওয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মিছিলে পুলিশ বাধা দেয়।

গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীদের উপস্থিতিতে সমাবেশের ঘোষণা দেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office