বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিতাইগঞ্জে ফ্ল্যাট থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিতাইগঞ্জে ফ্ল্যাট থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বাজারের একটি ভবন থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তাঁর মেয়ে ঋতু চক্রবর্তী (২২)। তাঁরা ডালপট্টি এলাকার ওই ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে থাকতেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা ও মেয়ের চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা ভবনটির ফটকে তালা মেরে দেন। এরপর পুলিশ গিয়ে ওই ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে এবং এক নারী ও এক পুরুষকে আটক করে।

নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, চিৎকার চেঁচামেচি শুনে তাঁরা নিচে এসে ছয়তলা ভবনের প্রধান ফটকটি আটকে দেন। তাঁরা দেখতে পান, একজন নারী বঁটি হাতে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। নিহত ঋতু চক্রবর্তী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির ছয়তলার ফ্ল্যাট থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ছোরাসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office