শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

সিকতা কাজল-এর কবিতা ‘বিষন্ন সুন্দর’

  |   রবিবার, ১৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সিকতা কাজল-এর কবিতা ‘বিষন্ন সুন্দর’

বিষন্ন সুন্দর সাদা ভাতের ভিতর ভেসে ওঠে জীবনের ক্যানভাস।
সকাল দির্ঘ হতে – হতে বিকেল ও সন্ধ্যা পেরিয়ে
রাত্রির ঘুমহীনতা পেয়ে বসে
নক্ষত্রের বুকে।
বাতাসের বোতাম খুলে ঢুকে পরে মেঘ সহসা,
বরফ – বরফ কষ্টে তখন তোমরা একেবারে
ঢেকে ফেলো নিজেদের।

রক্তাক্ত শরীর, কান্নার আর্তচিৎকার,
আগুনের লেলিহান
শিখা ছড়িয়ে পরে
আকাশ ও সমতলে৷
দ্বিখণ্ডিত হয় মা, মাটি, দেশ, ভূ- খণ্ড।
আমাদের কোটি – কোটি চোখ যা দেখে,
দেখছে
সে দেখায় যে চিত্র
তা শেষ কথা নয়।
সে ছবিকে অতিক্রম করে
দাঁড়িয়ে যায় সত্য।

সত্য দেখার চোখগুলো গুটিকতক ,
তারা ধানের নামতা পড়ে জেনেছে
ধানকাব্যের জন্ম ইতিহাস।

কোটি – কোটি চোখ দেখে নিষ্ঠুরতা, নির্মমতা।
দেখে রক্ত গঙ্গানদী।
সমুদ্র সীমাহীন প্রত্যাশা নিয়ে
মানুষ চেয়ে থাকে, অসীম শূন্যতায়।
খোঁজে নিরাপদ আশ্রয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office