শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বিনের আছর থেকে মুক্তি পেতে সাত বছরের শিশু ধর্ষণ

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ১১ জুন ২০২২   |   প্রিন্ট   |   ২৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রংপুরে সাত বছরের শিশু ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া কাহারটারী গ্রামের মেজবাউল হক ঘুটু (২৮), তার বাবা আজহারুল ইসলাম (৫০) ও প্রতিবেশী সূর্যিনা বেগম (২২)।

শনিবার দুপুরে নগরীর আলমনগরস্থ র‌্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

র‌্যাব অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুটু জানিয়েছে তার উপর জ্বিনের আছর ছিল বলে পরিবারের সদস্যরা বিশ্বাস করতো। এজন্য ঘুটু স্থানীয় বিভিন্ন হাতুড়ি চিকিৎসক ও কবিরাজের কাছে চিকিৎসা করিয়েছিল। একজন কবিরাজ ঘুটুকে জানায় ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে জ্বিনের আছর থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ অপবিশ্বাস ও কুসংস্কারের উপর ভিত্তি করে ঘুটু, তার বাবা ও সূর্যিনার সহযোগিতায় এ ধর্ষণের ঘটনা ঘটায়।

এ বিষয়ে আরও অধিকর তদন্ত চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। গ্রেপ্তারকৃত আসামিদের গঙ্গাচড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গত ২ জুন স্কুলে যাওয়ার পথে ওই শিশুর সাথে কাহারটারীর সূর্যিনা বেগমের দেখা হয়। এ সময় টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সূর্যিনা স্কুল শেষে ওই শিশুকে তার বাড়িতে আসতে বলে। স্কুল শেষে শিশুটি সূর্যিনার বাড়িতে আসে। এ সময় সূর্যিনা তাকে মোবাইল ফোনে গান শোনায়, অশ্লীল ছবি দেখানোসহ নানা গল্প-গুজব করে ঘর থেকে বেরিয়ে যায়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুপুর আড়াইটার দিকে সূর্যিনার ঘরে ঘুটু প্রবেশ করে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলেও সূর্যিনা ও ঘুটুর বাবা আজহারুল এগিয়ে আসেনি। পরবর্তীতে সূর্যিনা ও আজহারুলের সহযোগিতায় ঘুটু ওই শিশুকে তার বাড়িতে পাঠিয়ে দেয়।

এদিকে বাড়ি যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে শিশুটির মা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ৪ জুন শিশুটির বাবা গঙ্গাচড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ঘুটু, তার বাবা আজহারুল এবং সূর্যিনাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office