শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন এসআই টুটুল

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সুখী দম্পতি হিসেবেই শোবিজে পরিচিত অভিনেত্রী তানিয়া আহমেদ ও সঙ্গীত শিল্পী এসআই টুটুল। কিন্তু সেই সুখী দম্পতি আর একসঙ্গে নেই। এক বছর হয় বিচ্ছেদ হয়েছে তাদের। তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো সম্প্রতি।

সংগীত শিল্পী এসআই টুটুল নতুন করে বিয়ে করায় তানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি সামনে আসে। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন টুটুল। তার ঘনিষ্ঠ এক সূত্র খবরটি জানায়।

পরে এসআই টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন। গায়ক টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব জলদিই এখানে ও বাংলাদেশে বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এসআই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রে থাকার জন্য গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ সোনিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘আমি ১২ বছর ধরে সিঙ্গল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটি শোয়ে কাজ করতে গিয়ে। নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমারা একসঙ্গে বাকি জীবন থাকতে পারি, তখন তুমি থেকে আমরা হয়ে গেলাম।’

উভয় জানান, মুসলিম রীতিতে তাদের আক্দ হয়েছে। খুব শিগগিরই বিয়ের অনুষ্ঠান হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office