শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

আ.লীগের সভাপতিমণ্ডলীতে মোফাজ্জল হোসেন-কামরুল ইসলাম

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম। সোমবার দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য ১৯ জন।

২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সদস্যরা হলেন-সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

এর মধ্যে মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন ও অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করেন। এই তিন শূন্য পদে নতুন তিনজনকে নেওয়া হয়েছে।

রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনকে এর আগে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। আজ নতুন দুজনকে সভাপতিমণ্ডলীর সদস্য করে পদসংখ্যা পূর্ণ করা হলো।

এর মধ্যে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরও সদস্য। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office