শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

অনলইন ডেস্ক:   |   সোমবার, ১০ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে সর্বোচ্চ চিকিৎসাসুবিধা সত্ত্বেও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের সর্বোচ্চ চিকিৎসাসুবিধা পাচ্ছেন। এটি নিশ্চিত করতে সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সর্বোচ্চ চিকিৎসাসুবিধার ফলে ইতিমধ্যেই তাঁর করোনা নেগেটিভ এসেছে। কিন্তু এরপরও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির আবেদন-নিবেদনের হেতু বোধগম্য নয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, কারণ তিনি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন।

খালেদা জিয়াকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার জন্যই বিএনপি বিদেশে নেওয়ার আবেদন করেছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা পত্রপত্রিকায় দেখতে পাই, বিএনপির একেক নেতা একেক ধরনের কথা বলেন। সুতরাং বিএনপির যেসব নেতৃবৃন্দ তাকে বিদেশ পাঠাতে বলছে, সেটির মধ্যেও কোনো দুরভিসন্ধি আছে কি না, সেটিও একটি জিজ্ঞাস্য বিষয়।’

তথ্যমন্ত্রী বলেন, করোনা পজিটিভ কোনো রোগীকে অন্য কোনো দেশ নিচ্ছে না এবং নেগেটিভ হওয়ার পরও বেশ কিছুদিন নানা শারীরিক সমস্যা থাকে, তা তাঁর নিজের (হাছান মাহমুদ) করোনা হয়েছিল বলে জানেন। এগুলো স্বাভাবিক। খালেদা জিয়াকে এখন বিদেশে নয়, দেশেই তাঁর সেবা-শুশ্রূষা অব্যাহত রাখা প্রয়োজন। সে কারণে খালেদা জিয়াকে তাদের (বিএনপির) বিদেশে নিয়ে যাওয়ার আবেদনের উদ্দেশ্য চিকিৎসা নয়, রাজনৈতিক উদ্দেশ্যে বলেই মনে হয়।

হাছান মাহমুদ বলেন ‘খালেদা জিয়া সুস্থ হোন, সেটিই আমরা চাই এবং এ জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি। আজ বিএনপি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে খালেদা জিয়া দ্রুত আরোগ্যলাভ করছেন, এটি অত্যন্ত সুখবর।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office