শিরোনাম
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

টাঙ্গাইলে আইজিপির স্ত্রী পরিচয়ে পুলিশ সুপারকে ফোন!

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

গ্রেপ্তার রুমা আক্তার।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) স্ত্রী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ওই নারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুক্রবার ওই নারীকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম রুম আক্তার (৩৩)। তিনি সাভারের লুটেরচর এলাকার আসলাম মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ৭ নভেম্বর সকাল ১১টার দিকে ওই নারী টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের (এসপি) মোবাইল নম্বরে ফোন করে নিজেকে আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী পরিচয় দেন। এরপর তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একজন প্রার্থীকে নিয়োগ দিতে চাপ দেন। বেলা ১১টা ২৪ মিনিটে এসপির মোবাইলে ম্যাসেজ করে ওই প্রার্থীর তথ্য পাঠান তিনি।

পুলিশ সুপারের বিষয়টি সন্দেহ হলে তিনি এ সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানার ওসিকে দায়িত্ব দেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই নারীর অবস্থান শনাক্ত করে। পরে তাকে শুক্রবার সাভারের লুটেরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে শনিবার রুমা আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। দুপুরে তাকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, তিনি বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা করতেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office