শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

তেলের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে: জি এম কাদের

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জি এম কাদেরফাইল ছবি

তেলের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অতিষ্ঠ। তার ওপর তেলের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাপায় এক যোগদান অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।

জি এম কাদের বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এই অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু করোনাকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কম ছিল, তখন তো তেলের দাম কমানো হয়নি। তখন যে পরিমাণ টাকা লাভ হয়েছে, সেই টাকা কোথায় গেল?

জি এম কাদের আরও বলেন, সরকার ব্যবসায়িক দৃষ্টি দিয়ে দেশ পরিচালনা করলে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। তাই ভর্তুকি দিয়ে হলেও তেলের দাম সহনীয় রাখতে হবে।

আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে থাকার সমালোচনা করে জাপার চেয়ারম্যান বলেন, ‘আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯টি দেশের মধ্যে ১২৪তম। আন্তর্জাতিক বিভিন্ন সূচকে আমরা পিছিয়ে পড়ছি—এটা খুবই দুঃখজনক।’

তিনি বলেন, ‘অনেকেই আঁতেল সাজতে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার বলেন। কিন্তু কেন স্বৈরাচার বলেন, সেই জবাব দিতে পারেন না তাঁরা। বিএনপি ও আওয়ামী লীগ বারবার জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।’
জি এম কাদের বলেন, ‘বিএনপির আপসহীন নেত্রী মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য জেলখানার বাইরে আছেন। চিকিৎসার জন্য বিদেশে যেতে বারবার সরকারের কাছে আবেদন করছেন। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু পল্লিবন্ধু এরশাদ জেলখানায় থাকা অবস্থায় গুরুতর জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। তখন চিকিৎসকেরা জেলখানার বাইরে তাঁর চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও তখন পল্লিবন্ধুর চিকিৎসার জন্য স্টেটমেন্ট দিয়েছিলেন। কিন্তু তখনকার খালেদা জিয়ার সরকার এরশাদকে জেলখানার বাইরে চিকিৎসা নেওয়ার অনুমতি দেয়নি।’

জাপার চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের পর জাতীয় পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে হামলা-মামলা দিয়ে বিএনপি যে অন্যায় করেছিল, বর্তমানে তার প্রায়শ্চিত্ত করছে দলটি। বিএনপির আমলে জাতীয় পার্টির ওপর যে অত্যাচার করা হয়েছিল, বিএনপি তার কিছুটা স্বাদ পাচ্ছে এখন।

এর আগে জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন সাবেক অতিরিক্ত সচিব ড. নূরুন্নবী মৃধা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, মীর আবদুস সবুর, দলের চেয়ারম্যানের উপদেষ্টা এম এ তালহা প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office