শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে গণ-অনশনে বসবে বিএনপি

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ৩০ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে গণ-অনশন করবে বিএনপি। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মসূচি চলবে। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। গ্যাসের দাম বাড়ানোর জন্য কম্পানিগুলো প্রস্তাব দিয়েছে। সরকারের মদদপুষ্ট ব্যক্তিবিশেষ ব্যবসায়ীদের আরো মুনাফা পাইয়ে দেওয়ার জন্য দাম বাড়ানো হচ্ছে। সরকারের প্রশ্রয়ে এটি হচ্ছে।

বিদ্যুতের দাম বাড়ার কারণ তুলে ধরে তিনি বলেন, আইপিপিতে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অথচ বলা হচ্ছে বিদ্যুৎ এখন উদ্বৃত্ত, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আইপিপি সরকারের উৎপাদন না, এটা সম্পূর্ণ ব্যক্তিমালিকানাধীন প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন। অর্থাৎ এ দেশে রাষ্ট্রীয় সম্পদকে পুরোপুরি ব্যবহার করে শুধু কিছু ব্যক্তির মুনাফার জন্য জনগণের পকেট কেটে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে প্রতীকী অনশন হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিনসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office