শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি:

বরিশাল থেকে গণপরিবহনের পর এবার লঞ্চও বন্ধ

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৬ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বরিশাল লঞ্চঘাটে সারি বেঁধে ঢাকা–বরিশালসহ বিভিন্ন রুটের লঞ্চ নোঙর করে রাখা হয়েছে ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া বৃদ্ধির দাবিতে যাত্রীবাহী নৌযানও বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বেলা দুইটা থেকে বরিশাল থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।

লঞ্চমালিকেরা বলেছেন, লোকসানের হাত থেকে বাঁচতে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান তাঁরা। এর আগে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে ভাড়া বৃদ্ধির প্রস্তাবের চিঠি পাঠানো হয়।

অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার কেন্দ্রীয় প্রেসিডেন্ট মাহবুব উদ্দিন আহমদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৩ নভেম্বর সরকার হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে নৌযান পরিচালনা ব্যয় বহু গুণ বেড়ে যায়। তেল, স্টিল ও অন্যান্য পণ্যের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। তাই ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের জন্য অনুরোধ করা হলো। কিন্তু ওই প্রস্তাবে কোনো সাড়া না পেয়ে আজ বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মাহবুব উদ্দিন আহমেদ বলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আজ দুপুর ১২টার মধ্যে ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন। কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত না দেওয়ায় মালিকেরা লোকসান দিয়ে লঞ্চ চলাচল অব্যাহত রাখতে অপরাগতা প্রকাশ করেছেন।

এদিকে বাংলাদেশ নৌযান চলাচল যাত্রী পরিবহন সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সুন্দরবন নেভিগেশনের মালিক সাইদুর রহমান বলেন, ‘২০১৩ সালের পর একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়লেও লঞ্চভাড়া সমম্বয় করা হয়নি। চলমান প্রেক্ষাপটে আমরা চাই শতভাগ ভাড়া বৃদ্ধি করা হোক। করোনাকালে আমরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। লোকসান দিয়ে আর লঞ্চ চালানো সম্ভব নয়।’

লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশত পথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। অপর দিকে দক্ষিণাঞ্চল থেকেও কোনো লঞ্চ রাজধানীর উদ্দেশে ছেড়ে যাবে না। গতকাল বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর লঞ্চ চলাচল অব্যাহত থাকায় রাজধানীমুখী মানুষের ভোগান্তি কিছুটা কম হয়েছিল। তবে আজ লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ও আশপাশের জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office