শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

ভোটাধিকার রক্ষার অঙ্গীকার শুধু বুলি নয়: সিইসি

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০২ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সিইসি হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাধিকার রক্ষার অঙ্গীকার শুধু একটি বুলি নয়। এটি অন্তরে লালন করতে হবে। সফলতা না–ও আসতে পারে কিন্তু এই অঙ্গীকার রক্ষার চেষ্টা করতে হবে।

আজ বুধবার বিকেলে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিইসি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

সিইসি বলেন, ‘কমিশন একটা অঙ্গীকার করে ফেলেছে। কোনো অঙ্গীকার করতে নেই। যদি করা হয়, সে অঙ্গীকার অন্তরে ধারণ করতে হয়। পালন করতে হয়। না হলে আমরা মিথ্যাচার করব। চেষ্টা অন্তত করতে হবে, সফল না–ও হতে পারি। কিন্তু গণমানুষের যে ভোটাধিকার ,সেটা বাস্তবায়নের সাংবিধানিক দায়িত্ব আমাদের পালন করতে হবে।’

সিইসি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে বাধাবিপত্তির মুখোমুখি হতে পারেন। সে ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি প্রতিশ্রুতি আছে এবং থাকতে হবে যে ইসি তাদের পাশে দাঁড়াবে, যাতে মুক্তভাবে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সিইসি আরও বলেন, এই অঙ্গীকার সব সময়ের জন্য। এটা অন্তরে লালন করতে হবে। ভোটারদেরও এই চেতনা বহন করতে হবে যে ভোটাধিকার শুধু একটি অধিকার নয়, এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

ইসির কর্মকর্তাদের উদ্দেশে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘জনগণের যে পারসেপশন, সেটা সাংবাদিক বন্ধুরা লিখতেই থাকবেন। তাঁদের আমরা বাধা দিতে পারব না। দেখাতে হবে যে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অন্তত চেষ্টা করেছি। আমরা যদি কোনো অপকর্মের সঙ্গে সংযুক্ত হয়ে যাই, তাহলে তা প্রচণ্ড রকম দুর্নীতি হবে। যেটা ক্ষমার অযোগ্য।’

অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, রাশিদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সিইসির নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।

মোট ভোটার ১১ কোটি ৩২ লাখের বেশি
আজ জাতীয় ভোটার দিবসে ভোটার তালিকার হালনাগাদ তথ্য প্রকাশ করে ইসি। গত এক বছরে তালিকায় যুক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন নতুন ভোটার। এ বছর ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৪০ শতাংশ। এখন দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন, আর নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৪৫৪ জন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office