শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

ময়মনসিংহে নকল সোনার বার দিয়ে নারীর সঙ্গে প্রতারণা, আটক ২

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ৫৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

র‍্যাবের হাতে আটক বাদল চৌহান ও মো. ফেরদৌস ছবি: সংগৃহীত

যাত্রী সেজে আগে থেকেই সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিল সংঘবদ্ধ প্রতারক চক্র। ওই অটোরিকশায় ওঠেন এক নারী যাত্রী। উদ্দেশ্য ময়মনসিংহের পাটগুদাম বাস টার্মিনাল থেকে ফুলপুর। যাত্রা শুরুর পর ওই নারী যাত্রীকে কুড়িয়ে পাওয়া একটি সোনার বারের কথা বলেন এক প্রতারক। লোভে পড়ে ওই নারী নিজের কানের দুল, সোনার চেইন ও মুঠোফোনের বিনিময়ে সোনার বার নিয়ে নেন। পরে বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।

সোনার বার নিয়ে যাত্রাপথে যাত্রী সেজে এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪। গ্রেপ্তারের পর ওই নারী যাত্রীর সঙ্গে সোনার বার নিয়ে প্রতারণার তথ্য জানতে পারে র‍্যাব। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আজ র‍্যাব–১৪–এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের হাতে আটক দুই প্রতারক হলেন ময়মনসিংহ সদর উপজেলার হরিরামপুর গ্রামের বাদল চৌহান ও দিঘারকান্দা এলাকার মো. ফেরদৌস। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার শিকার ওই নারীর নাম মোছা. রোকসানা (৪২)। তাঁর বাবার বাড়ি ময়মনসিংহের কৃষ্টপুর এলাকায়। গতকাল দুপুরে ময়মনসিংহ থেকে ফুলপুরের গোমগাঁও গ্রামে স্বামীর বাড়ি যাওয়ার পথে প্রতারণার শিকার হন তিনি। রোকসানার স্বামীর নাম শফিকুল ইসলাম।

রোকসানার বরাত দিয়ে র‍্যাব জানায়, প্রতারক বাদল চৌহান সোনার বার কুড়িয়ে পাওয়ার গল্প ফাঁদেন। ওই গল্পে প্রলুব্ধ হয়ে রোকসানা নিজের কানের দুল, সোনার চেইন ও মুঠোফোনের বিনিময়ে সোনার বার যখন হাতে নেন; সিএনজিচালিত অটোরিকশাটি তখন ময়মনসিংহ শহর পেরিয়ে শম্ভুগঞ্জ এলাকায়। সোনার বার দুটি হাতে নিয়ে রোকসানা বুঝতে পারেন, এগুলো নকল। পরে তিনি সোনার বার ফিরিয়ে দিয়ে স্বর্ণালংকার ও মুঠোফোন ফেরত চাইলে শম্ভুগঞ্জ এতিমখানা এলাকায় বাদল চৌহান অটোরিকশা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোকসানা অটোরিকশা থেকে নেমে বাদলকে ধরে ফেলেন। তখন স্থানীয় লোকজন ছুটে এসে বাদলকে আটক করেন। এ সময় র‍্যাব–১৪–এর একটি দল ঘটনাস্থলের কাছাকাছি ছিল। খবর পেয়ে র‍্যাব গ্রামবাসীর সহযোগিতায় বাদল ও ফেরদৌসকে আটক করে। এ ঘটনায় ব্যবহার হওয়া অটোরিকশাটিও জব্দ করেছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় নকল দুটি সোনার বারসহ দুজন আটক হলেও বাকি দুজন রোকসানার স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার কথা স্বীকার করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office