শিরোনাম
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী

শাহানা রহমান-এর কবিতা ‘নারী’

  |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শাহানা রহমান-এর কবিতা ‘নারী’

নারী তুমি অবিমিশ্র মাধুর্য নিয়ে
ধরণীতে করেছো পদার্পণ।
তোমার রূপ সৌন্দর্য স্নেহ ভালোবাসা আর মায়া
করেছো অর্পণ।

স্বর্গের উদয়াচলে মূর্তি রূপী হে নারী,তুমি দেবী…
মর্তে নিছক নারী..তুমি কন্যা জায়া জননী…
তুমি ছাড়া এই বিশ্বজগত হয়ে যেত যে স্থির,
তোমার মাঝেই প্রানের সঞ্চার পৃথিবী করেছে অস্থির।

একটি সুন্দর মানবাত্মার বাস, রয়েছে তোমারই মধ্যে,
বিধাতার এই রহস্য বোঝার, আছে কি কারো সাধ্যে?
তোমায় দিয়েছে কি বিস্ময়কর, ক্ষমতা বিধাতায়!
কেনো তবে ভাবছো নিজেকে এতটাই অসহায়?

তোমার ইতিহাসের আদি পর্বে ছিল দানবের হুংকার
তবু সেই আদিম বর্বর কখনো দেবেনা তোমায়,
অধিকার…
হে নারী, তুমি এগিয়ে যাও, পর্বত শৃঙ্গের শেষ সীমায়,
যেখানে সূর্যের প্রথম আলো লুটায় তোমার পায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office