শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

সানজিদা আক্তার- এর একগুচ্ছ কবিতা

  |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৮৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সানজিদা আক্তার- এর একগুচ্ছ কবিতা

সানজিদা আক্তার- এক গুচ্ছ কবিতা

# খুঁজি

ফিরে ফিরে আবার খুঁজি, স্বপ্ন খুঁজি, স্বপ্নের সাথে-সুখটা খুঁজি
কিরণ মেলার ঘরটা খুঁজি, সম্পর্কের একটা বাঁধন খুঁজি

জীবনের ছন্দ খুঁজি, নীরব আশ্রয় খুঁজি, অধিকারের সংজ্ঞা খুঁজি
মাথার উপর বটবৃক্ষের নিখাদ-নির্লোভ একটা ছায়া খুঁজি

একটা জীবন কেনো এমন নিশ্চিত জেনেও হবে মরণ
এতো খুঁজার পরেও কেন জীবন হয়রে যেমন- তেমন

এসব খুঁজে-আমি প্রায় ক্লান্ত এক মনন, যেনো সবকিছুই দ্বিধা
এক জীবনে প্রাণ খোলে-আমার আকাশ হতে কোথায় বাধা।

# তৃপ্তি

কেটে যায় কত রজনী, নীরব ঘুমের মাঝে
কত রঙ্গের মানুষ আজ, আমাদের এই সমাজে
সভ্য মানুষ যারা, মিলনের তৃপ্তি খোঁজে
আপন ঘরে।

সমাজ কেবল কি শুধু-তাদের অসভ্য মানুষ বলে
যারা দেহের মিলন দ্বারা আপন জীবিকা নির্বাহ করে
কারা সভ্য, আর কারা অসভ্য, আমি চাই না বলতে।

পরিস্থিতি মোকাবেলায় কতজন কত পথে ছুটছে
বিধাতা ছাড়া-আর কেউ কি তার-হিসাবটুকু রাখছে
কেউ পেয়েছে মনের সাথী, মুখে ফুটছে মুচকি হাসি
প্রেমে মুগ্ধ শশীকিরণ, জীবন সার্থক- যদি হয়
আত্মার মিলন।

# অবিশ্বাস

অবিশ্বাস, অবিশ্বাস আর অবিশ্বাস
সারা পৃথিবীতে আজ শুধু অবিশ্বাস
মানুষ কেন এমন হয়, বিশ্বাসের মূল্য
এতো কম কেন

মানুষ কী চায়, সে কি আসলে তা জানে
আজ ঘরে ভয়, বাইরে ভয়, কখন যেন কি হয়

মনের ভেতর-কেমন যেন এক আতঙ্ক বিরাজ করে
কখন যে-কে কাকে আঘাত করে
তার কোনো হিসাব নেই
তাই মনটাও খুব উচাটন হয়ে পড়ে

চিন্তার কোনো শেষ নেই
চারপাশ জুড়ে শুধু বিশ্বাস ঘাতকদের
নীরব চাদরে মোড়ানো কুৎসিত চোখ
এর মাঝে নিজেকে বড় অসহায় মনে হয়

মন খুলে কিছু বলার এখন আর কোনো অবকাশ নেই
এতো অসহায় হবো কখনো ভাবিনি
কেন এমন হলো তার হিসাবও কখনো করিনি।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office