শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মারইয়াম মনিকা-এর কবিতা ‘লাল সিগন্যাল’

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৬৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মারইয়াম মনিকা-এর কবিতা ‘লাল সিগন্যাল’

রাত্রি হলেই আমি জেগে উঠি
পৃথিবীর তাবৎ রঙ মিশিয়ে আঁকতে চাই জীবনের উন্নত শির,
কিংশুকের ডালে ল্যাম্পপোস্টের মতো ঝুলে থাকা মৃত্যুঞ্জয়ী প্রাণ-
রাতের তামাশা ছুড়ে ফেলে তাকিয়ে থাকে অস্থির চোখে,
কী ভয়ঙ্কর দৃষ্টি, কন্ঠে প্রতিবাদের স্লোগান
আগুনের মতো কঠিন শপথ, স্ফীতমেদ সমাজে
সুশাসনের তরঙ্গবেগ, সৈনিক কন্ঠে ত্রাসের আকন্ঠ উদ্বেগ
মধ্যরাতে জ্বালিয়ে দেয় লাল সিগন্যাল।

ট্রেনের হুইসেলে কাঁপে অসাড় রাতের ঝিমধরা স্টেশন
গাঢ় অন্ধকারে চাপাপড়ে পাগলের প্রলাপ
বরফ জলে দাঁড়িয়ে নিশি যাপন করে যুদ্ধের ঘোড়া
ঝিঁঝিপোকার আলোর মতো জ্বলে আর নেভে সত্য মিথ্যার চাকা।

চির- সমুজ্জ্বল জীবনের তপস্যায় এ প্রাণের আবির্ভাব
রক্তচোষা ঠোঁটে ‘না’ এর সিলমোহর শিরোধার্য,
আমি পৌরসভার ঝাড়ুদারের মতো কুড়োতে থাকি সবুজস্বপ্ন
কিন্তু দূর-বহুদূরে ঐ শালবনে কারা যেন জ্বালাতে চায় লাল সিগন্যাল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office