শিরোনাম
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের সংঘর্ষ : প্রাণ হারাল চালক ও আরোহী দেশে বাজারে সোনার দাম কমলো বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীর মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা প্রদান সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ

সবাই সচেতন হলে হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযান শেষে এ কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এই এলাকা হর্নমুক্ত রাখার এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায়ও উদাহরণ হয়ে উঠবে বলে আশা করছি।

উপদেষ্টা বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office