শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘অক্সিজেন সঙ্কট’ রোধে সরকারকে জাতীয় কমিটি পরামর্শ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি

দেশের সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতের কারণে পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা তুলে ধরে বিশেষ করে ‘অক্সিজেন সঙ্কট’ রোধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সরকারকে সার্বিক প্রস্তুতিও নেয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতে সংক্রমণের কারণে বাংলাদেশের অবস্থা পরিবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সার্বিক প্রস্তুতি,  বিশেষ করে অক্সিজেন সঙ্কট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের দাম আগে ২ হাজার ৭০০ টাকা থেকে ৩ হাজার টাকা ছিল। এখন তা কমে ৮০০ থেকে এক হাজার টাকা হয়েছে। এর প্রেক্ষিতে বেসরকারি পর্যায়ে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে মূল্য পুনঃনির্ধারণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বেসরকারি পর্যায়ে টেস্টের মূল্য ১৫শ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষার ফি ১০০ টাকা, বাসায় গিয়ে নমুনা পরীক্ষা করতে হলে ৩০০ টাকা দিতে হয়। বেসরকারিভাবে নমুনা পরীক্ষার ফি তিন হাজার টাকা। বিদেশগামী শ্রমিকদের নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা।

সভায় দেশের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর সংক্রমণের অবস্থা নিয়ে আলোচনা করা হয়।

ভারতে করোনাভাইরাসের নতুন ধরন চিহ্নিত হয়েছে। সেটা বাংলাদেশে ছড়ালে পরিস্থিতি সঙ্কটময় হতে পারে। তাই ভারত থেকে আসা সব যাত্রীর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে বলেছে জাতীয় কমিটির।

“সীমান্ত দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করতে হবে। এ ব্যাপারে কোনো শৈথিল্য কাম্য নয়। ভারত থেকে আগত ১০ জন সংক্রমিত ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। উক্ত চলাচলের সময় এরা যাদের সংস্পর্শে এসেছে তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিন করতে হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office