শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অপশক্তি ওঁৎ পেতে বসে আছে, সরকার সতর্ক ও কঠোর- এমপি আব্দুস শহীদ

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   শনিবার, ৩০ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ২৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এমপি আব্দুস শহীদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন আয়োজিত ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার দুপুরে শহরের স্টেশন রোডের পেট্রোল পাম্প চত্বরে সকল ধর্ম – বর্নের মানুষের উপস্থিতিতে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। এ সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিদগ্ধ আলোচকবৃন্দ দেশের স্থিতিশীলতা ও সকল মানুষের মধ্যে সদ্ভাব ও সামাজিক সম্প্রীতি রক্ষায় স্ব স্ব ধর্মের আলোকে আলোচনা করেন। বিশেষ করে অমুসলিমদের প্রতি একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব ও কর্তব্য কোরআন ও হাদীসে বর্ণিত পন্থায় আলোচনা করেন এবং শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রবাহমান ধারাকে আরো শক্তিশালী করে ভাতৃত্ববোধের আলোকে সবার সমান অধিকার নিয়ে জীবনযাপনের কথা ব্যক্ত করেন বক্তারা। এ সময় বক্তারা, সাম্প্রতিকসময়ে দেশের কয়েক জায়গায় দুষ্কৃতীকারীদের দ্বারা ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনায়, সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এবং এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান গ্রহণের কারনে দুষ্কৃতকারীরা পুরোপুরিভাবে সফল হতে পারেনি। এসময় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকষর্ণ করে প্রকৃতভাবে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো.আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গলে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ও দুষ্কৃতীকারীদের কোনও উসকানিতে পা না দিয়ে সম্প্রীতি বজায় রাখায় শ্রীমঙ্গলের সমস্ত জনগনের প্রতি ও সকল ধর্মীয় নেতাদের প্রশংসা করেন। তিনি সকল জনগনকে অভয় প্রদান ও ঐক্যবদ্ধ থাকার আহবান করে আরো বলেন, অপশক্তিরা ওৎ পেতে আছে, তবে যদি কেউ শ্রীমঙ্গলে দাঙ্গা -হামলার সাথে জড়িত হয়, তাহলে পার পাবেও না।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও সামাজিক ফ্যাসাদ রটনাকারী স্ট্যাটাসকারীকে কোন পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেন এবং অকারনে কাউকে হেনস্থা না করার আইজিপির নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন।
এ সময় শ্রীমঙ্গল সার্কেল এএসপি শহীদুল হক মুন্সী বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সবাই যার যার ধর্ম স্বাধীন ও নির্বিঘ্নে পালন করবে। আমরা নিশ্চিত করে বলতে চাই, এ ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের নজরদারি সবজায়গায় রয়েছে, সাইবার পেট্রোল টিম সবসময় কাজ করছে। পুলিশ অপরাধীকে ছাড় দিবে না।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় সম্প্রীতি সভায়
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়ে শনিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত শহরের স্টেশন রোডে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি ও সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ।
সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন, শেখবাড়ি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. সাদ আহমদ আমিন, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ শিব্বির আহমেদ, শহর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোহাইল আহমদ, পূজা উৎপযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ হরিপদ রায়, শ্রীমঙ্গল ক্যাথলিক চার্চের ফাদার নিকোলাস বাড়ই, বৌদ্ধ ধর্মীয় নেতা ইপা বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, সম্পাদক শহীদ হোসেন ইকবাল প্রমুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো, শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল-সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office