শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় পুলিশ সদর দফতরে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য আইজিপির সঙ্গে এই বৈঠক করে বিএনপি।

বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সদস্য সচিব আবদুস সালাম, সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রতিনিধি দলে রয়েছেন।

বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী যুগান্তরকে বলেন, আইজিপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা মাসব্যাপী যে কর্মসূচির প্রণয়ন করেছি, সেই কর্মসূচি সফল হওয়ার জন্য তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ্যানী বলেন, কর্মসূচি যেন স্বাস্থ্যবিধি মেনে করা হয়- সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন আইজিপি। তিনি আমাদের আরও জানিয়েছেন, জেলা-মহানগরে যেসব কর্মসূচি আমাদের হবে, সেসব জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বলে দেবেন আইজিপি। সূত্র: যুগান্তর

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office