শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং নকল ও ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমানসহ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে নকল ডানো ক্রিম বিক্রি এবং খাদ্য প্রস্তুতে ব্যবহার নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক কেওড়াজল ও গোলাপজল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবার তৈরিতে রাসায়নিক রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যপণ্যে তেলাপোকার অবাধ বিচরণ দেখা যায়।

অন্যদিকে, পণ্যের মোড়কে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে বাজারজাত করার দায়ে মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office