শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আওয়ামী লীগ আগামী সরকার পরিচালনায় প্রস্তুত: ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আগামী সরকার পরিচালনার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে আমরা একটা সুশৃঙ্খল, সুসংগঠিত, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত।

তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বজুড়ে সংকট চলছে। এবারের সম্মেলন এমন সময়ে হচ্ছে, যখন একটা চ্যালেঞ্জিং সময় চলছে।

আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না বলেও আভাস দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সভাপতি আমাদের অপরিহার্য। যিনি (শেখ হাসিনা) সভাপতি আছেন, তিনি আমাদের ঐক্যের প্রতীক। এই মতের ভিন্ন একজন কাউন্সিলরও খুঁজে পাওয়া যাবে না। কাজেই এ নিয়ে কোনো প্রশ্ন নেই।

দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে অনেকেরই ইচ্ছা থাকতে পারে। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আমার জানা মতে অন্তত ১০ জন আছেন যারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন।

আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের প্রতিফলন ঘটবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সাধারণ সম্পাদক কে হবেন, তা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামতের ওপর নির্ভর করছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সবকিছুর প্রতিফলন ঘটবে। তাই এই মুহূর্তে কারো নাম বলতে পারছি না।

তিনি আরও বলেন, এবারের সম্মেলনে যে কমিটি হবে, এখানে তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। জাতীয় নির্বাচনের পর আগাম সম্মেলন হতে পারে। সেরকম চিন্তাও আছে। তখন একটা বড় রদব্দল হতে পারে। আপাতত বড় কোনো পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। তবে সবকিছুই কাউন্সিলরদের মতামতের নির্ভর করবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office