শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আতাউর রহমান নোমান-এর কবিতা ‘এই ফাগুনেও হয়নি প্রেম’

  |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আতাউর রহমান নোমান-এর কবিতা ‘এই ফাগুনেও হয়নি প্রেম’

পড়তে গিয়ে প্রেমের বাণী তোমার চোখের পাতায়
কোথায় যেন ফটকা বাজে খটকা লাগে মাথায়
পড়তে গিয়ে সেই কবিতা চোখের তারায় আমি
কোথায় যেন আটকা পড়ে দাঁড়ি ছাড়াই থামি।

কেমন জানি আগুন জ্বলে ঐ না চোখের তারায়
আশার নাকি নিরাশ পথের প্রান্তে জীবন দাঁড়ায়
বিনাশ করে চাওয়া পাওয়ার পূর্ণতা নেয় লুফে
মন যেন ঠিক ডুবে মরে গহীন সে রূপ কূপে।

কোথায় যেন কি পেয়েছি কি হেরেছি কবে
বোধের অবোধ ঘটছে ধীরে মন কি দিলাম তবে
হয়নি নিলাম ফুলের বাগান ফুল দেখিনা তবু
ভাবনা মনে ফাগুন কি আর এসেছিলো কভু?

ফাগুন যদি এসেই ছিলো ফুলের ডালা হাতে
কোকিল কেন গায়নি সে গান জ্যোৎস্না ধোঁয়া রাতে
মন কি তবে পায়নি মনের মধুর পরশখানি
হয়নি পড়া চোখের তারায় তাই বুঝি প্রেম বাণী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office