শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আদালতে নারী সহকর্মীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায় ধরা পড়ে’ পরিদর্শক প্রত্যাহার

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

সিলেট মহানগর পুলিশের এক পরিদর্শক আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায় ধরা পড়ে’ শাস্তির মুখে পড়েছেন। তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।

মহানগর পুলিশের সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রদীপ কুমার দাস সিলেটে আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন। বুধবার রাতে ওই পরিদর্শক আদালত ভবনের পরিদর্শকের কক্ষে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে ডেকে আনেন। রাত নয়টার দিকে পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢুকে তাঁদের ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

একই সূত্র জানিয়েছে, পুলিশ কমিশনার নিশারুল আরিফের নির্দেশে বুধবার রাতেই প্রদীপকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ওই নারী কনস্টেবল এক দিন আগে ছয় দিনের ছুটিতে গিয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই কনস্টেবলের ছুটিও বাতিল করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, পরিদর্শক ও নারী কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে প্রদীপকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ওই নারী কনস্টেবলের ছুটিও বাতিল করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office