| বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
আমি একদিন নিখোঁজ হবো # জামিল আহমেদ
আমি একদিন নিখোঁজ হবো
তুমাদের কোলাহলে থাকবো না আর
তুমাদের মধ্যাহ্নে ভাঙাবন না ঘুম
কিংবা নিশীথের বেলা
আমি কিশোরী ও তরুণীর পাশে
শোভিত হবো না আর
তুমাদের চোখের তারায় তারায়
চোখ মেলে দেখবনা আর
যে পথ আমি মাড়িয়ে এসেছি
সেই পথে ফিরবো না
এই রহস্যের শহরে কত রহস্য
দেখেছি গোপনে
এই নগর রহস্য মায়া পূরি যেন এক
আমি এস এম সুলতান এর বাংলাদেশে ছিলাম
ছিলাম জয়নুলের চিত্র কল্পে
জাহানারা ইমামের এই পবিত্র ভূমিতে ছিলাম
আমি কোনো এক কুমারী মেয়ের প্রেমিক যুগল ছিলাম
সারাদিন মান রাগাবো না আমি আর
অভিমান করোনা, আমিও ভূলে গেছি সব অপমান
প্রভাত ফেরীতে গাইবো না গান
আমি রাখালের বাঁশি শেষ বার বাজিয়ে ফেলেছি
আমি চাঁদ সূর্য ছিলাম
ছিলাম নক্ষত্রের পাশে
আমার কথা পড়বে মনে
পড়বে
দুচোখ ভরে জল ছল ছল
করবে
বুঝবে সেদিন বুঝবে
আমায় সরণ করবে।