শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
বিনোদন ডেস্ক

‘আর চুপ থাকব না, মিথ্যে গল্প ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

  |   বুধবার, ১২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পূজা চেরি। চিত্রনায়িকা। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। অন্যদিকে শাকিব খানের সঙ্গে নানা ঘটনায় জড়িয়েছে তাঁর নামও। নতুন ছবি ও সাম্প্রতিক প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

‘হৃদিতা’ দর্শক হৃদয়ে কতটা নাড়া দিতে পারল?

হৃদিতা একটি ভালো গল্পের ছবি। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি যাঁরা দেখেছেন তাঁদের অনেকেই প্রশংসা করছেন। অনেক মেয়ে ফেসবুকে ইনবক্সে বলছেন, ছবিটি দেখার পর তাঁরা নিজেকে হূদিতা ভাবছেন। আমার দিক থেকে ভালোই সাড়া পাচ্ছি।

কিন্তু ছবিটি তো প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারছে না?

আমি যেসব সিনেমা হলে গিয়েছি, সেগুলোতে দর্শক দেখতে পেয়েছি। এটা সত্য- হলে উপচে পড়া ভিড় ছিল না। তবে ছবিটি ধীরে ধীরে দর্শকের কাছে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। এখন পর্যন্ত সিনেমা হলে দর্শক উপস্থিতি কেমন- এর আসল তথ্য আমার কাছে নেই। এটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও ডিস্ট্রিবিউটর হাউস বলতে পারবে।

এবার ভিন্ন প্রসঙ্গ, শাকিব খানের সঙ্গে আপনাকে জড়িয়ে নানা কথা শোনা যাচ্ছে…

এ পর্যন্ত আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, প্রায় সব নায়কের সঙ্গেই আমার প্রেমের কথা উঠেছে। ফলে এসব কথার কোনো ভিত্তি নেই। শাকিব খান আমার সহশিল্পী। তাঁর নায়িকা হয়ে মাত্র একটি ছবি করেছি। তাতেই আমাকে নিয়ে যে যার মতো করে গল্প বানিয়ে চলছে। আমার মনে হয়, সচেতন মানুষ এতে কান দিচ্ছেন না। এগুলো মিথ্যা, তা সবাই জানেন।

তাহলে শাকিব খানের সঙ্গে আপনার প্রেমকে গুজব বলছেন…

শতভাগ গুজব। গলুই ছবিতে শাকিব খানের সঙ্গে পর্দায় প্রেম করেছি, যা বাস্তবে প্রেম বলে গুজব ছড়ানো হচ্ছে। একজন নায়কের সঙ্গে অভিনয় করলেই কি তাঁর সঙ্গে প্রেম হয়ে যায়? এমন গুজব ছড়িয়ে কী এমন লাভ হয় মানুষের?

শাকিব তো অন্য নায়িকাদের সঙ্গেও কাজ করছেন, কিন্তু আপনাকে নিয়ে এত রটনা…

আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। এর আগেও আমার আর সিয়াম আহমেদের প্রেম রয়েছে বলে গুজব ছিল। তাই বলছি, যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁরা তা করতে থাকুন। দেখি কতদিন তাঁরা এসব নিয়ে থাকতে পারেন।

যারা এমন গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন…

যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন। কোনো রকম সত্য মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

হাতে থাকা কাজের কী অবস্থা?

সৈকত নাসিরের পরিচালনায় ‘মাসুদ রানা’ সিনেমার কাজ সম্প্রতি শেষ করেছি। জ্বিন ছবিটিও মুক্তির অপেক্ষায আছে। এ ছাড়া নতুন বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা চলছে। চূড়ান্ত হলেই জানাতে পারব।

আমেরিকায় যাচ্ছেন কবে?

একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য যাওয়ার কথা ছিল। যাওয়া হবেনা মনে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office