শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আশা করব এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করব আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে। ইসলাম ধর্মমতে সংযমের মাস রমজান শুরুর আগের দিন শনিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, আশা করব, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন। ‘

এর আগে শহীদ মিনারের পাদদেশে সদ্যঃপ্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংস্কৃতিচর্চা বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।

‘দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসাবে হাসান আরিফের আরো অনেক দিন বেঁচে থাকার কথা ছিল, কিন্তু তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন’ উল্লেখ করে ড. হাছান বলেন, তার এই বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, জাতির সংস্কৃতি অঙ্গন ও কবিতাচর্চাকারীরা তার অভাব অনুভব করবে। আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office