শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ আগের মূর্তি ধারণ করেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার আগের মূর্তি ধারণ করেছে। ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচনের আগে যেমন বিরোধী দলকে নির্মূল করার জন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে মাঠশূন্য করে দেওয়ার চেষ্টা করেছিল। এবারও ২০২৩ সালের নির্বাচনকে কেন্দ্র করে একই কাজ করছে।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মুগদা থানায় ২০১৩ সালের একটি মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা শুনেছি যে তালিকা তৈরি করেছে সরকার। সেই তালিকা ধরে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে যেসব মামলা আছে, সেই মামলাগুলো দ্রুত শেষ করার জন্য একটা সেল তৈরি করে দেওয়া হয়েছে। এই সেল তৈরি করে দিয়ে অতি দ্রুত মামলাগুলো শেষ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলে কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে না। তাদের শাসনামলে রাজনৈতিক দল ও গণতন্ত্র নিরাপদ নয়। বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে তারা। পরবর্তী প্রজন্মের কাছে তারা বাংলাদেশ সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করে দিচ্ছে।

গত বুধবার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেনের ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে।

ইশরাক হোসেনের গ্রেপ্তার প্রসঙ্গে ফখরুল বলেন, বিনা উসকানিতে মতিঝিল থেকে ইশরাককে গ্রেপ্তার করা হয়। সেখানে ও আদালত চত্বরে নেতা-কর্মীদের মারধর করে। পুলিশ গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ইশরাকসহ অন্যদের মুক্তি চান তিনি।

মির্জা ফখরুল বলেন, ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির ৮৮ নেতার বিরুদ্ধে মামলা দিয়েছে। আগের মতোই একইভাবে শুধু নাম বদলে মামলা দিচ্ছে। তিনি জানান, চকবাজার থানার সভাপতি ওমরাহ করতে গিয়েছেন। তিনিও রেহাই পাননি।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ যা করছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইউক্রেনে যেমন রাশিয়ার আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের যেভাবে নির্মূল করে দিয়েছে, পাকিস্তানিরা যেমন বাংলাদেশের মানুষকে নির্মূল করতে চেয়েছিল, একইভাবে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নির্মূল করে দিতে চায় বর্তমান সরকার।

মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার সুন্দর করে কথা বলেন এবং মানুষকে বিমোহিত করেন। তবে এ জিনিস ভয়াবহ। এই নাটক করে আগের মতো নির্বাচনের পাঁয়তারা করা হচ্ছে। বিশিষ্টজনদের ডেকে ইসি নাটক করছে বলেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office