শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আ.লীগ-সমর্থিত আমলানির্ভর নির্বাচন কমিশন: মুজিবুল হক

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মো. মুজিবুল হক

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক বলেছেন, নবনিযুক্ত নির্বাচন কমিশন হচ্ছে আওয়ামী লীগ-সমর্থিত আমলানির্ভর নির্বাচন কমিশন। তিনি বলেছেন, এই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে। তাদের কার্যক্রমের ওপর নির্ভর করবে তারা কতটা নিরপেক্ষ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা শেষে নির্বাচন কমিশন নিয়ে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের বনানী মিলনায়তনে এ সভা হয়।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, বিএনপি ও আওয়ামী লীগ কেউই নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। আওয়ামী লীগ জিতলে বিএনপি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি আবার বিএনপি জিতলে আওয়ামী লীগ বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় বলে আসছে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয় না।

মুজিবুল হক বলেন, গেল ৩০ বছরে আওয়ামী লীগ ও বিএনপিই প্রমাণ করেছে, কেয়ারটেকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। সুষ্ঠু নির্বাচনের জন্য একে অপরকে বিশ্বাস করতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে। রাজনৈতিক দলগুলো যদি একমত না হয়, তাহলে কখনোই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচনের সময় প্রজাতন্ত্রের কর্মচারীরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবেন। তাঁরা নির্বাচন কমিশনের আদেশ শুনতে বাধ্য। কিন্তু না শুনলে কী হবে, সে বিষয়ে কিছুই বলা হয়নি। আমাদের দাবি ছিল, নির্বাচনকালে কমিশনের কথা কেউ না শুনলে তাঁদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে, সেই ক্ষমতা দিয়ে একটি আইন করতে হবে। সেই আইন সরকার করেনি। নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে একটি আইন করলে যদি কমিশনের সদিচ্ছা থাকে, তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন দুরূহ বিষয়।

অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনের বাকি আরও দুই বছর। তাই নির্বাচনের আগে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব, আমরা নির্বাচনে যাব কিনা।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়ামের সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. মসিউর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office