শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসি গঠনের কোনো প্রক্রিয়াতেই আমরা থাকব না : ফখরুল

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতেই আমরা থাকব না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠ হতে পারে না, এটা পরিক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোরো আগ্রহ নেই।’

রবিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে- তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। সুতরাং এই সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার আশা করতে পারে না বিএনপি।’
‘সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা করা হবে’- সরকারি দলের এ বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলের ওপর কোনো বাধা-বাধ্যকতা থাকতে পারে না। অন্য কোনো দলের সিদ্ধান্তের বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারেন না। বিএনপির সিদ্ধান্তের বিষয়ে তাদের কথা বলা কতটুকু সমীচীন হবে- সেটা ভেবে দেখা উচিত।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) ব্যর্থতা, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা ও দেশ পরিচালনাসহ সব ব্যর্থতার সম্পূর্ণ দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের।’

‘ওবায়দুল কাদের কখন কী বলেন, নিজেই জানেন না। আর তাকে প্রতিদিনই বলতে হয়তো, সে জন্য বিভিন্ন রকম কথা বলতে হয়। সেটিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না,’- বলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office