শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ইসি গঠনের চূড়ান্ত তালিকায় ১০ জনের নাম প্রকাশ করবেন না অনুসন্ধান কমিটি

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিচারপতি ওবায়দুল হাসান ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ২০ জনের প্রাথমিক তালিকা কাটছাঁট করে ১২ থেকে ১৩ জনের নাম ঠিক করেছে অনুসন্ধান কমিটি। তাঁদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠকে ২০ জনের তালিকা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের ১২-১৩ জনের নাম ঠিক করার কথা জানান।

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ২২ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে। এরপর তাঁরা রাষ্ট্রপতির কাছে নামগুলো সুপারিশ করবেন।

অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম সুপারিশ করবে, সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি গঠনের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের কাছে পছন্দের ব্যক্তিদের নাম চাওয়া হয়েছিল। ২৪টি রাজনৈতিক দল ও ৬টি সংগঠন নামের তালিকা জমা দিয়েছিল। ব্যক্তিগতভাবেও অনেকে নামের তালিকা জমা দিয়েছিলেন। তবে বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বেশ কয়েকটি দল নাম দেওয়া থেকে বিরত ছিল।

মোট ৩২২ জনের নাম পেয়েছিল অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা করা হয়। তাঁদের মধ্য থেকে ১২-১৩ জনের নাম ঠিক করল অনুসন্ধান কমিটি।

অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম চূড়ান্ত করবে, সেগুলো প্রকাশের দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে। তবে অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, তারা নামগুলো প্রকাশ করবেন না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office