শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঈদ শেষে আজ খুলেছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ। স্কুল-কলেজের ১৭ দিন ও প্রাথমিক বিদ্যালয়ের ১৪ দিনের ছুটি শনিবার (৭ মে) শেষ হয়েছে।

জানা গেছে, স্কুল-কলেজে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে শনিবার (৭ মে) পর্যন্ত বন্ধ ছিল শ্রেণি কার্যক্রম। ১৭ দিনের ছুটি শেষ আজ খুলছে প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল ১৪ দিন। এসব প্রতিষ্ঠানে ২৪ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ছিল ঈদের ছুটি। বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্ন পরিমাণ ছুটি থাকলেও সেগুলো খুলছে আজ।

অন্য বছর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পুরো রমজানে ছুটি থাকত। তবে করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার রমজানেও ক্লাস চালু রাখে সরকার। প্রথমে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে বলা হলেও পরে ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার আদেশ জারি করা হয়। অন্যদিকে প্রাথমিকে ক্লাস চলে ২৩ এপ্রিল পর্যন্ত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office