শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ঋণের দায়ে শরীরে আগুন ধরিয়ে প্রতিবন্ধীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নিজের গায়ে আগুন দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মচারী মারা গেছেন। তার নাম আজিজুল ইসলাম মিলন (২৫)। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। মিলন হাসপাতালটিতে অভ্যর্থনা সহকারী (অস্থায়ী) হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি রাজশাহীতে।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ইনস্টিটিউটের নিচতলায় ওয়াশরুমে নিজের গায়ে স্পিরিট ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিলন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শনিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্প্রতি ঋণ পরিশোধের চিন্তায় সবসময় চিন্তিত থাকতেন। সহকর্মীদের কাছে প্রায়ই টাকা ধার চাইতেন। একটি বেসরকারি ব্যাংক থেকে ৭০ হাজার টাকা লোন নেয়াসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা লোন আছে বলে সহকর্মীদের জানিয়েছিলেন। এমনকি প্রতিদিন যাতায়াতের জন্য ঠিক করা রিকশার বকেয়া সাড়ে ৯ হাজার টাকা ভাড়া ও হোটেলে খাওয়ার বিল ৩৭ হাজার টাকার বিষয়টিও সহকর্মীদের হস্তক্ষেপে কিছুটা কমিয়ে মীমাংসা করেন মিলন। মূলত ঋণগ্রস্ত হয়ে পড়ার কারণে বিষণ্ণতা থেকে নিজের গায়ে স্পিরিট ঢেলে আগুন দিয়ে মিলন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সহকর্মীরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, কী কারণে মিলন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, তিনি (মিলন) নিজেই শরীরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office