শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এই সাড়ে তিন হাত মাটি # জামিল আহমেদ-এর কবিতা

  |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

এই সাড়ে তিন হাত মাটি # জামিল আহমেদ-এর কবিতা

আমার এই সাড়ে তিন হাত মাটির দেহ
এটাই আমার আপন ঘর
আর সব নশ্বর
আমার মাটির ঘরে সুখ দুঃখ বেদনা আছে
নয়নে নদী আছে
হ্যা আমার বয়স তেত্রিশ বছর
এই টেকনাফ স্থলবন্দর থেকে তেতুলিয়া বন্দর
এই সবটুকু পথ আমাকে চেনে
আমি আজন্ম মুসাফির এক
আমাকে চেনে রজনীকান্ত বাবুর কন্যা
আমাকে চেনে সাদা বক গাঙচিল
চৈত্রের খা খা রোদ্র আমাকে চেনে
আমাকে চেনে নবান্ন উৎসবের নৃত্য রত কিশোরীরা
এই চাঁদ জোছনা আলোতে স্নান
আমি কোটি বার করেছি
নব দম্পতির নব বাসর রাতের
সঙ্গম পাশে
আমি ছিলাম, আছি
আমারও তো স্বপ্ন ছিলো
নতুন যৌবনে বাঁচার তাহার সাথে
দিবস নিশি
এই দেশ এই বহমান নদী
জারুল জামরুল হলুদ পাখি
ফসলের মাঠ আর যুবতীদের
লাজুক হাসি
সব আমার
হয়তো আমার প্রিয়তমা নেই
এই দেশের মানুষের আত্মীয় আমি এক
আমার আপন কিছু নেই
তবু এই মাটির ঘরে প্রাণ আছে
এই দেশের মানুষ আছে আমার বুকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office