শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এটা কি গণতন্ত্র: জাপা মহাসচিব

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৫ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতীয় পার্টির মহাসচিব সাংসদ মুজিবুল হক।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাপা প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করতে প্রতিদিন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব সাংসদ মুজিবুল হক।

মুজিবুল হক তাঁর দলের নেতা-কর্মীদের এই নির্বাচনে জোর-জবরদস্তি না করার নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিও অনুরোধ জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করায় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাকে (ইউনেসকো) ধন্যবাদ জানাতে আজ সোমবার জাতীয় সংসদে আনা সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ অনুরোধ জানান মুজিবুল হক। এ সময় শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

মুজিবুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু আজকে গণতন্ত্রের কী অবস্থা? ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে। কিন্তু প্রতিদিন লাঙ্গলের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতারা চাপ দিচ্ছেন।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কি গণতন্ত্র?’

মুজিবুল হক আরও বলেন, ‘আওয়ামী লীগ মনে করে, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের, এটা ঠিক নয়। বঙ্গবন্ধু সবকিছুর ঊর্ধ্বে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চায়, এটা ঠিক নয়।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office