শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এটি নতুন এক অভিজ্ঞতা, বললেন লেডি গাগা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সময়টা ভালো যাচ্ছে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার। সম্প্রতি তিনি প্রকাশ করলেন ‘জোকার টু’ সিনেমার সাউন্ড ট্র্যাক অ্যালবাম। নাম ‘হার্লেকুইন’। অ্যালবামটিতে ১৩টি গান রয়েছে। জোকার সিনেমায় গান গাওয়া নিয়ে গাগা বলেছেন, ‘আমি গান করছি অনেক দিন হয়েছে। তবে এমন অভিজ্ঞতা একেবারেই নতুন।’ ডিসি কমিকসের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা ‘জোকার: ফলি আ ডক্স’। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া বিশ্ব মাতানো ছবি ‘জোকার’-এর দ্বিতীয় কিস্তি।

বেশ কয়েক মাস আগে তিনি ঘোষণা দিয়েছিলেন সপ্তম স্টুডিও অ্যালবামের; যা মুক্তি পাবে আসছে অক্টোবরে। লেডি গাগার সপ্তম স্টুডিও অ্যালবামকে সংক্ষেপে এলজিসেভেন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু ‘হার্লেকুইন’ সংকেত হিসেবে লেডি গাগা লিখেছেন ৬ দশমিক ৫। অর্থাৎ গাগা অ্যালবামটিতে সপ্তম মনে করছেন না। গত কয়েক মাস গাগা তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে তার নতুন অ্যালবাম নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেননি। অবশ্য বেশকিছু পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন ভক্তদের। সম্প্রতি লেডি গাগার একটা গান মুক্তি পায় ব্রুনো মার্সের সঙ্গে, যার নাম ‘ডাই উইথ আ স্মাইল’।

বিনোদন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গানটি এলজিসেভেন অ্যালবামে থাকবে না। এ বিষয়ে গাগা বলেছেন, ‘নিজের স্টুডিও অ্যালবাম নিয়েই ব্যস্ত ছিলাম। এর মধ্যে একদিন ব্রুনো মার্স ফোন দিলেন। তিনি তার স্টুডিওতে গিয়ে তার একটা কাজ শুনতে বললেন। যখন আমি ওখানে পৌঁছলাম, তখন প্রায় মাঝরাত। তিনি যা শুরু করেছেন, সেটি শুনে আমি রীতিমতো মুগ্ধ। তারপর আমরা সেখানে থেকেই গানটি পুরোপুরি শেষ করলাম এবং রেকর্ড করলাম।’

ভেনিস চলচ্চিত্র উৎসবে জোকার সিনেমার প্রিমিয়ারে বাগদত্তা মাইকেল পোলানস্কিকে নিয়ে হাজির হন তিনি। সঙ্গে ছিল ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স ও পরিচালক টড ফিলিপসও।

‘জোকার: ফলি আ ডক্স’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ অক্টোবর। ফলে জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান জোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিকুয়াল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সিনেমার গল্প। 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office