শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানে পাসের হার ৯৯.২৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানে পাসের হার ৯৯.২৬ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৪৫৭ জন পরীক্ষায় অংশ নেয়। এছাড়া ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে এক হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মোট ৬৫টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১০ হাজার ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৯২ জন কৃতকার্য হয়েছে। যাদের মধ্যে ৬ হাজার ২০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, পরীক্ষায় এবার গড় পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২ দশমিক শূন্য ৯ শতাংশ, যা এক অনন্য সাফল্য।

এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

এছাড়াও এ সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিক-নির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, নিবেদিত প্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা বলেও জানিয়েছে আইএসপিআর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office