শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বিনোদন ডেস্ক

কবিতা থেকে গান হয়ে এলো ‘বিনায়ক’

  |   বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না’, ‘আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক’ এ ধরনের বেশ কিছু গান নিজ কণ্ঠে উপহার দিযেছেন সংগীতশিল্পী নাহিদ হাসান। সম্প্রতি প্রকাশ পেল তার নতুন গান ‘বিনায়ক’।

কামরুল ইসলামের কবিতা ‘বিনায়ক’ থেকে গান বানিয়েছেন তিনি। সুরও করেছেন নাহিদ নিজেই। সংগীতায়োজনে হালের সফল মিউজিক ডিরেক্টর সাজিদ সরকার।

সম্প্রতি নাহিদের ইউটিউব চ্যানেল সুগান ও ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। কবিতা থেকে ‘বিনায়ক’ কীভাবে গান হয়ে উঠলো, সে প্রসঙ্গে নাহিদ হাসান বলেন, কবিতাটি শোনার পর সিদ্ধান্ত নিয়েছিলাম, এটাকে গান বানাবো। কিন্তু এতো বড় কবিতাকে গানে রূপান্তর করা খুব একটা সহজ ছিলো না। দিনের পর দিন, রাতের পর রাত সময় দিয়েছি। এরপর একদিন আড্ডার মাঝে সাজিদ ভাইকে গানটা শোনালাম। তিনি এতো মুগ্ধ হলেন যে, নিজ থেকে আগ্রহ নিয়ে মুহূর্তেই একটা ডেমো তৈরি করেন। অনেকটা সময় নিয়ে গানটির মিউজিক সাজিয়েছেন। সবশেষে কী দাঁড়ালো, তা তো এখন সবাই শুনতে পাচ্ছেন।’

‘বিনায়ক’-এর ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। গান তথা কবিতার গল্পটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তিনি। তার ভাষ্য, ‘প্রথম দিকে ভিডিও নিয়ে নাহিদের কোনও প্ল্যান ছিলো না। ভেবেছিলো লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ করবে। কিন্তু আমি এই অসাধারণ গানটিকে হাতছাড়া করতে চাইনি। প্রচণ্ড শ্রম দিয়ে ভিডিওটা বানিয়েছি। আশা করি সবার ভালো লাগবে’

‘টিমওয়ার্ক’ থেকে নির্মিত এই গানচিত্রের চিত্রগ্রহণ করেছেন হেলাল খান আইরিশ। সম্পাদনায় রেজাউল রাজু।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office